লেখকঃ সানজানা প্রিয়া
কবি কিন্তু আমি নই
তবু লিখতে চাই কবিতা।
ভাবি কত দিবা নিশি
নিয়ে মনের সবিতা।
কল্পনাতে কত ছবি এঁকেছি
তারই মাঝে হঠাৎ করে
তোমার খুঁজ পেয়েছি।
দিশা হারা এই জীবনে এসে
দিয়েছো নতুন—-
আরেক জীবন মোরে।
ভুলিব কেমন করে—
যদি চলে যাও এমনি ভাবে?
কখনো ভাবিনি এমন হবে,
সাজানো ফুলের বনে
কাঁটা তারে বেড়া দেইনি আমি
রাখিনি প্রহরি,তবে কেনো
সাজানো ফুলের বনে হয় চুরি?
হঠাৎ কি শূণ্যতা নেমে এলো
সাজানো ফুলের বনে
কাঁটাহীন গাছপালা
বিবর্ণ একুশে—-
হয়তো আগাছা ভরে গেছে
হয়তো বৃষ্টি নামবে আবার।
হয়তো হৃদয়ে নতুন রেখার—-
সৃষ্টি হবে পুনরায়।
