কেন…

লেখকঃ এম এম রোমান মিসবাহ (রুমি)

নীলাদ্রীর ভষ্মজাল ভেদ করে
উদিত সূূর্য তরুর মত
এক চিলিক প্রেম দানা বেধেছিল
কোন একদিন,
আমি তোমাকে বলতে গিয়েও
বলতে পারিনি
কেন?
ক্ষনে ক্ষনে প্রেমের মিছিল বয়ে যায়
মহা সমুদ্রের ঢেউয়ের মত
দ্রুত গতিতে,
কখনো না বা বাতাস হারিয়ে
স্রোত হারায় তার ঢেউয়ের গতি।
সব কিছুই প্রকৃতির নিয়মে চলছে
চলবে অনন্তকাল ধরে
কেন?
এই বয়ে চলার মাঝেও প্রেম আছে
সেই প্রেমের নিয়মেই সব চলে,
প্রকৃতির রাজ্যে জাগে সবুজ অরণ্য
গাছে জাগে পাখপাখালী
তাদের মাঝেও প্রেম আছে
কেন?
প্রেমহীন এই ধরা হবে মৃত্যুপুরী
দুসর অরণ্য কিংবা
বালুময় বিস্তীর্ত মরুভূমি,
তবে তা জীবন সত্তায় বহমান
কারণ সর্বত্রই প্রেমের ধারা বয়ে চলে
কেন?
মানুষ গুলো কি আজ
নির্বোধ দু’পদিতে পরিনত হচ্ছে,
প্রেমের নামে খেলে নোংরা খেলা
এবাবে চলবে আর কত কাল,
এবার মানসিক পরির্তন চাই
সুষ্ঠ প্রেমের শিকলে বাধতে হবে সবে
কেন?
নির্লিপ্ত উন্মদনায় আগ্রাসী তান্ডবে
প্রেমের রাজ্যে কেন চলবে প্রতারনা,
দেশ জাতি মানব দানব
সব কিছুতেই প্রেমের দরকার আছে তবে
আজ প্রশ্ন রেখে গেলাম
এই সব হচ্ছে
কেন??

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad