ইশতিয়াক হোসেন
আজকে হলো ১৫ই আগষ্ট শোকাবহ দিন,
বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস তাই বাজাই করুণ বীণ ৷৷

মরনি তুমি বঙ্গবন্ধু চির অমর হয়ে রবে,
যতোদিন পদ্মা, মেঘনা, যমুনায় স্রোত বয়ে যাবে ৷৷

প্রাণের মাঝে তোমার কৃতি অমর হয়ে আছে,
তোমার কবর ফুলে ফুলে আজ শ্রদ্ধায় ভরে গেছে ৷৷

বঙ্গবন্ধু অমর তুমি সোনার বাংলার নির্মাতা,
তোমার কৃতি মোদের হৃদয়ে থাকবে সূতোয় গাঁথা ৷৷

তোমার রক্তে ভিজে আছে আজ বাংলার রাজপথ,
তাইতো তোমায় শ্রদ্ধা জানাই দেই বিবেকের মতামত ৷৷

ধানমন্ডির ৩২শের বাড়ি রক্তে ভিজে লাল,
তোমার মৃত্যুর সাক্ষী দিচ্ছে ৩২শের প্রতিটি দেয়াল ৷

মরেও তুমি অমর হয়ে বাংলায় বেঁচে আছো,
মোদের তুমি চিরঋণী করে অভিমানে চলে গেছো ৷

তোমার প্রয়াণে শোকাবহ মোরা বাঙ্গালি জাতি আজ,
১৫ই আগষ্ট হৃদয়ে মোদের এঁকে দেয় শোকের ভাঁজ ৷৷