পরাজিত পথিক

লেখকঃএম এম রোমান মিসবাহ

নিঃশ্বাস হারালে দেহের মৃত্যু ঘটে,
বিশ্বাস হারালে সম্পর্ক যায় টুটে।
ভালোবাসতে গিয়ে নিষ্ঠুর আঘাতে,
চুরমার হৃদয় আজ ছিন্ন ভিন্ন ক্ষতে।
তবো বেঁচে আছি কঙ্কালের মত নির্জীব,
আলোক রাজ্যে যেন নিভে গেল দ্বিপ।
আত্ম বিশ্বাসকে পুজি করে,
পদ চারণা করেছিলাম যার দ্বারে,
কি এক যাতনা দিয়ে গেল মোরে।
জীবনের দ্বিপ হয়তো নিভে যাবে,
তবো তুমি মনেই রবে।
স্বার্থের বেড়াজালে জনজীবনে,
কে কবে হয় আপন কোন খানে?
করব না কভু আমি তার ফরিয়াদ,
সে তো শুনেনি হৃদ ভাঙ্গা আর্তনাদ।
না মরে কেন বেঁচে আছি আমি আজও,
কিসের প্রতীক্ষায়,জানি না নিজেও।
যা দিয়েছিস চাইলে আরও দিস যাতনা,
তবো তোর জন্য করব প্রার্থনা।
নির্লজ্জের মত আজও করি তোর মঙ্গল কামনা,
যুগ জনমে সুখে থাক করি এই বাসনা।
হৃদচট্টিতে আজও আছে লিখিত নন্দিনী,
কখনো মুছবে কিনা জানি।
আলোক রাজ্যে নিভে গেল আশার দিক,
নিঃশব্দে চুরমার সব আমি পরাজিত পথিক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad