এম ডি জসীম খান
আজ তোমাকে ভাবিনা আমি
করি না কিছু দাবি,
তোমার মত আমিও আজ
পেয়েছি সুখের চাবি।
চলে গেছো অনেক দুরে
আসবে না আর ফিরে,
যাওয়ার বেলায় লেখা চিঠি
ফেলেছি আজ ছিড়ে।
তোমার দেয়া রয়েছে যত
আমার কাছে স্মৃতি,
বিরহের আগুনে পুড়িয়ে আজ
আমিও টানলাম ইতি।
তুমি যদি আমায় ভুলে
সুখী হতে পারো,
আমিও কেন হতে পারবো না
আজ অন্য কারো?
তুমি যদি রাখতে পারো
অন্যের বুকে মাথা,
কেন তবে তোমায় ভেবে
পাবো আমি ব্যাথা?
আজ তোমার মনের ঘরে
নেই যে আমার নাম,
তাই তোমাকে গিয়েছি ভুলে
আজ জানালাম।
তোমার মত আমিও মানুষ
রক্তে মাংসে গড়া,
তুমি যদি পালিয়ে বেড়াও
আমি কেন দেবো ধরা?
আজ তোমাকে বাসি না ভালো
নিজেকে করি লাভ,
দিতে পারো ইচ্ছে মতই
আমাকে অভিশাপ।
করি না কিছু দাবি,
তোমার মত আমিও আজ
পেয়েছি সুখের চাবি।
চলে গেছো অনেক দুরে
আসবে না আর ফিরে,
যাওয়ার বেলায় লেখা চিঠি
ফেলেছি আজ ছিড়ে।
তোমার দেয়া রয়েছে যত
আমার কাছে স্মৃতি,
বিরহের আগুনে পুড়িয়ে আজ
আমিও টানলাম ইতি।
তুমি যদি আমায় ভুলে
সুখী হতে পারো,
আমিও কেন হতে পারবো না
আজ অন্য কারো?
তুমি যদি রাখতে পারো
অন্যের বুকে মাথা,
কেন তবে তোমায় ভেবে
পাবো আমি ব্যাথা?
আজ তোমার মনের ঘরে
নেই যে আমার নাম,
তাই তোমাকে গিয়েছি ভুলে
আজ জানালাম।
তোমার মত আমিও মানুষ
রক্তে মাংসে গড়া,
তুমি যদি পালিয়ে বেড়াও
আমি কেন দেবো ধরা?
আজ তোমাকে বাসি না ভালো
নিজেকে করি লাভ,
দিতে পারো ইচ্ছে মতই
আমাকে অভিশাপ।
