ভালোবাসার বৃষ্টি

523f0a84a345a-1

জামাল উদ্দিন জীবন


শ্রাবনে ঝরঝর বর্ষা নামে জমিনেতে
অন্তরে কতশত কল্পনা আনে স্বপ্নেতে,
মনটা তখন হয়ে উঠে চঞ্চল অশান্ত
তোমার স্মৃতি করে শিহরিত প্রানবন্ত।
গ্রীষ্মের খরাতপ্ত উদাস দুপুরে ক্লান্ত
হিয়ায় তোমার পরশ পেতে ইচ্ছে করে
বর্ষা সজীব করে কেয়া কদম বেলী জুই
প্রাণেতে প্রাণটি বাঁধা দুজন সাথী বলি
প্রিয়জন মোর এমন সময় কোথা লুকালি
ধুয়ে যাক সকল হতাশা দুঃখ ব্যথা গ্লানী
সজীব হোক ভুবনে বৃষ্টিতে মনের সবুজ ভুমি
নব সাজে নব আনন্দে প্রাণের ছোয়া লাগে
ভালোবাসার বৃষ্টিতে অঝর ধারায় ভাসবো
সীমা পরিসীমা বাধাহীন ধরনীতে বৃষ্টি অতুল
নতুন সৃষ্টিতে ভালোবাসার বৃষ্টিতে ভেসে ভেসে
হারিয়ে যাব দুর তেপান্তরের মাঝে মহা সুখে
ফিরবোনা পিছু ডেকোনা চেনা নামটি ধরে
আজ মোর প্রানের সখা আছে অন্তর জুড়ে
ফিরে আসার পথ বন্ধ যুগল আঁখি অন্ধ
বেধে ঘর হয়ে বাঁধন ছাড়া অজানা সুখে
ভালোবাসার বৃষ্টিতে প্রিয় কাছে চাই তোমাকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad