লেখক :মাহমুদ নজরুল
আমি শেখ মুজিবের কাছে যাবো
জাতির পিতার কাছে যাবো।
কোথায় উত্তোলিত অনামিকা ?
কোথায় টুঙ্গিপাড়ার বসবাস,
রের্সকোর্স, বত্রিশ নম্বরের বাড়ি?
সারাদেশ মাজারে মাজারে ভরা
টুঙ্গিপাড়া বলে কিছু নেই
পুরোটাই মুজিব পাড়া।
নি:চ্ছিদ্র প্রহরায় শুয়ে আছে জনক জননী,
আমি উনাদের কাছে যাবো—
জবাবে জবাবে ম্লান করে দাও হে পিতা
কেন চলে গেলে আমাদের ছেড়ে?
জাতির পিতার কাছে যাবো।
কোথায় উত্তোলিত অনামিকা ?
কোথায় টুঙ্গিপাড়ার বসবাস,
রের্সকোর্স, বত্রিশ নম্বরের বাড়ি?
সারাদেশ মাজারে মাজারে ভরা
টুঙ্গিপাড়া বলে কিছু নেই
পুরোটাই মুজিব পাড়া।
নি:চ্ছিদ্র প্রহরায় শুয়ে আছে জনক জননী,
আমি উনাদের কাছে যাবো—
জবাবে জবাবে ম্লান করে দাও হে পিতা
কেন চলে গেলে আমাদের ছেড়ে?
বকুলের সুবাস ঝরে শেষরাতে,
বাসরের রেশ কাটে শেষরাতে,
ঘুমেরা ঝাকুনি দিয়ে জেগে উঠে শেষরাতে,
তবে তুমি কেন মাঝরাতে?
বাসরের রেশ কাটে শেষরাতে,
ঘুমেরা ঝাকুনি দিয়ে জেগে উঠে শেষরাতে,
তবে তুমি কেন মাঝরাতে?
লাজভুলা গৃহিণী লুটিয়ে কাঁদে
শেষরাতে থেমে যায় মোরগের বাঁক,
গাছগুলো শাখা ঢেলে ধুলিতে লুটায়,
যেখানে শুয়ে থাকনা কেন সেখানেই যাবো।
কালো কোট কালো পাইপ কালো চশমার ফ্রেম,
বুকে টেনে নেয় মানব মানবী।
যার প্রতিটি কথায় কবিতার সুর,
ফাগুনের হাওয়া, খুশীর নহর,অমর বাণী,
আমি তার কাছে যাবো
আমি শেখ মুজিবের কাছে যাবো।
শেষরাতে থেমে যায় মোরগের বাঁক,
গাছগুলো শাখা ঢেলে ধুলিতে লুটায়,
যেখানে শুয়ে থাকনা কেন সেখানেই যাবো।
কালো কোট কালো পাইপ কালো চশমার ফ্রেম,
বুকে টেনে নেয় মানব মানবী।
যার প্রতিটি কথায় কবিতার সুর,
ফাগুনের হাওয়া, খুশীর নহর,অমর বাণী,
আমি তার কাছে যাবো
আমি শেখ মুজিবের কাছে যাবো।
(কাব্যগ্রন্থ:”চাহিদার স্বপ্নসুখ “)
