লেখিকাঃমৃদুলা মিতু
হঠাৎ হঠাৎ এমন হয়
রাতে কোরাস বাঁজে,
স্ব-সুন্দর গভীর সমুদ্র তটে
রণভূম আপনাতেই সাজে।
নাবিক যখন পাল তুলে
ধীরে চলে দোলে দোলে
সমুদ্ররাজ স্বপ্ন ভিড়ায় কূলে
দিশা মিলে যদি মূলে।
প্রতীক্ষার এক নিশির আসর
মনে তুলে মোহনার বাসর
আসবে বেলা,বাঁজবে কাঁসর
বিন্নাস্যীতে হবো না ধূসর ।
মস্ত ভবে এ এক
অচেনা তন্দ্রালোক,
বুঝে কি সবে
কি আছে সুখ!
১৯-০৮-২০১৮ইং।
