এম ডি জসীম খান
কেউ কিনে ছাগল আর
কেউ কিনে গরু,
কেউ আবার প্রতিযোগিতায়
হতে চাই গুরু।
এই এলাকার মাথা আমি
বাজেট কোটি টাকা,
সব চেয়ে দামি গরুটা
কিনবো আমি একা।
গরু কিনে বুক ফুলিয়ে
ফিরবো যখন বাড়ি,
গরু দেখতে ভীড় জমাবে
মানুষ সারি সারি।
বলবে সবাই কত নিলো
এই গরুটা ভাই?
বলবো আমি কিনেছি গরু
মাত্র কোটি টাকায়।
এমন ভাবে অর্জন করে
নিজেই নিজের সম্মান,
বুঝতে চাই না হবে কী কভু
এভাবে করা কুরবান?
এসো সবাই সাধ্য মত
গরু ছাগল কিনি,
ভেদাভেদ ভুলে যতটা সম্ভব
নেক কাজে হই ঋণী।
মনের পশু কুরবান দিয়ে
আত্ম শুদ্ধি করি,
নয় ফ্রিজে করবো বন্টন
ভরাবো অন্যের ভুড়ি।
কেউ কিনে গরু,
কেউ আবার প্রতিযোগিতায়
হতে চাই গুরু।
এই এলাকার মাথা আমি
বাজেট কোটি টাকা,
সব চেয়ে দামি গরুটা
কিনবো আমি একা।
গরু কিনে বুক ফুলিয়ে
ফিরবো যখন বাড়ি,
গরু দেখতে ভীড় জমাবে
মানুষ সারি সারি।
বলবে সবাই কত নিলো
এই গরুটা ভাই?
বলবো আমি কিনেছি গরু
মাত্র কোটি টাকায়।
এমন ভাবে অর্জন করে
নিজেই নিজের সম্মান,
বুঝতে চাই না হবে কী কভু
এভাবে করা কুরবান?
এসো সবাই সাধ্য মত
গরু ছাগল কিনি,
ভেদাভেদ ভুলে যতটা সম্ভব
নেক কাজে হই ঋণী।
মনের পশু কুরবান দিয়ে
আত্ম শুদ্ধি করি,
নয় ফ্রিজে করবো বন্টন
ভরাবো অন্যের ভুড়ি।
