দীপ্ত সূর্য

লেখক:মঞ্জুরুল হক তারা

কত হাজার বছর ধরে ঘুমায়ে ঘুমায়ে
স্বপ্নঘোরে কেটে গেছে দিনকাল,
চারিদিক অন্ধকার কুয়াশার ভিতর হতাশায়
ভাবনায় ছিল না হতে পারে সকাল।
দীপ্ত-সূর্য আলো-অন্ধকারে কুয়াশার ভিতরে
বিজয় নিয়ে বুকে রেললাইন ধরে যাচ্ছে দৌঁড়ে –
পিছে তার নিশ্চিত মৃত্যু ঢেউ তাড়া করছে ক্রুদ্ধ স্বরে
অনশ্বর সূর্য ভয়হীন চিত্ত সাথী কে খুঁজে ফিরে
ক্ষুধার্ত বালক ক্ষুধিরাম বসু পুলিশের হাতে ধরা পরে।
তারপর —
ঘুমন্তদেশের নির্জন হাটে ঝড় ওঠে রচিতে ইতিহাস
উলঙ্গ মৃত্যুতে ভয় নেই তাঁর ছাড়েনি দীর্ঘশ্বাস।
বয়েস আটারো কাপুরুষ নয়
এ বয়সের নাই কোন সংশয়।
ফাঁসীর মঞ্চে ভেঙ্গেছে সাম্রাজ্যস্বপ্ন গান
মুক্তির দুয়ার খুলে দিয়েছে স্বাধীনতার প্রাণ।
১৯০৮ সনের ১১ আগস্ট –
রক্তাক্ত পৃথিবীর বন্দি ডাকঘর থেকে
স্বাধীনতার চিঠি এলো – উচ্চারিত হল নাম
প্রিয় স্বদেশের স্বাধীনতা, ক্ষুধিরাম, ক্ষুধিরাম।
-মঞ্জুরুল হক তারা
কলমাকান্দা -নেত্রকোণা
রচনাকাল -১১-৮–১৮

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad