ভুল

লেখকঃসানজানা প্রিয়া

ছোট্ট একটি মেয়ে সে
গায়ের রং কালো,
এক পলক দেখে তাকে
লেগে গেলো ভালো।
ছোট ছোট চোখ তার
খোপায় তারা ফুল,
তাকে দেখে করে বসলাম–
বিরাট এক ভুল।
ঠিক করলাম—-
করবো তাকে বিয়ে,
বাড়ি ঘর ছেড়ে তাই,
গেলাম তার গাঁয়ে।
কালো মেয়ের পড়নে
সুন্দর একটা শাড়ি,
নাকে তার নোলক আর
হাতে লাল চুড়ি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad