সৈয়দুল ইসলাম
জীবন নামের রেলগাড়িটা
চলছে ধীরে ধীরে,
সুখে দুঃখে দিন কেটে যায়
আর আসে না ফিরে।
চলছে ধীরে ধীরে,
সুখে দুঃখে দিন কেটে যায়
আর আসে না ফিরে।
রূপলাবণ্য ধনের বড়াই
করছো শুধুই মিছু,
সত্য পথে মন না দিয়ে
হাঁটছো পাপের পিছু ।
করছো শুধুই মিছু,
সত্য পথে মন না দিয়ে
হাঁটছো পাপের পিছু ।
কর্ম গুণে থাকতে বেঁচে
মানবসেবা করো,
এবাদত বন্দেগীর মাঝেই
হালটা তুমি ধরো।
মানবসেবা করো,
এবাদত বন্দেগীর মাঝেই
হালটা তুমি ধরো।
মরে গেলেও কর্মগুণটা
সবাই মনে রাখে,
দান খয়রাতের অংশটুকু
স্মৃতি হয়ে থাকে।
সবাই মনে রাখে,
দান খয়রাতের অংশটুকু
স্মৃতি হয়ে থাকে।
জীবন সেতো ছোট্ট অতি
কর্ম দিয়ে গড়ো,
মানুষ তুমি হতে চাইলে
সত্য পথটা ধরো।
কর্ম দিয়ে গড়ো,
মানুষ তুমি হতে চাইলে
সত্য পথটা ধরো।
