আজকে বুবুর বিয়ে

খুব সকালে পাখির ডাকে
ভাঙলো আমার ঘুম,
আজকে বুবুর গায়ে হলুদ
তাই বাড়িতে ধুম ।
রং মেখেছে ইচ্ছে মত
সখা সখী আজ,
হলুদ পাটা শাড়ি পড়ে
বরণ ডালা সাজ।
ক্ষীর মুখেতে বুবুর দেবে
লাজে শরম পাই,
কি?আনন্দ আজকে আমার
আমি ছোট্ট ভাই।
গরুর গাড়ি সারি সারি
ঘোড়াই চড়ে বর,
আজকে বুবুর বিয়ে হবে
সাজায় প্যান্ডেল ঘর।
বুবু যাবে শ্বশুর বাড়ি
কাঁদে বাবা-মা,
বিদায় বেলা বুবু দোলা
সেলাম করে-পা।
বাড়ির সবাই কেঁদে ভাসায়
ঝরে আঁখি জল,
ঘটক বলে বেলা গেলো
তাড়াতাড়ি চল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad