লেখকঃ এম এম রোমান মিসবাহ
উনিশো একাত্তরের সেই কালো রাতে ঘাতকেরা দেয় হানা,
রক্তাক্ত গঙ্গা,যমুনা,মেঘনার জলে লাশ ভেসে গেছে কত অজানা।
অন্ধকার রাতে হঠাৎ আকাশ ভেঙ্গে পড়ে মুমূর্ষু মানুষের আত্মচিৎকার,
রাত পোহালে দেখি রক্তাক্ত বেলাভুমি ভেসে গেছে রক্তে স্রোত যমুনার।
রক্তের স্রোতধারা,লাশের মিছেলে মিশে গিয়েছে তারা,
দেশকে মুক্তির পথ দেখাতে তরুণ,যুবা বৃদ্ধ আপন বুক করেছে ঝাঝরা।
কাল রাতে হঠাৎ মায়ের চিৎকারে পাশের বাসা হতে আসছিল রক্তের গন্ধ,
প্রাণ বাঁচাতে মানুষ ছুটেছিল,বাঁচতে পারেনি চারদিক ছিল বন্ধ।
সেই কালো রাতে মানুষের করুণ পরিনতি কাছ থেকে এসেছি দেখে,,
দুধের শিশু গুলো দুধ খাওয়া অবস্থায় গুলি করেছে মায়ের বুকে।
মৃত জননীরর স্তনে মুখ রেখে পরপারে চলে গেছে মা ও শিশু,
ঘাতক মানব নর পিচাশ ছিল পাকিরা হায়েনার মত পশু।
কালো রাতের পরিনতি দেখে শপতের দৃঢ় বিশ্বাসে ধরেছি অস্ত্র,
বিজয়ের লক্ষে মৃত্যু দ্বার প্রান্তে প্রতিরোধ গড়েছি সর্বত্র।
জীবন প্রাণ দিয়েও ঘাতকদের মুছড়ে দিয়েছি রক্তাক্ত হাত,
বুকের ভিতরে মায়ের চিৎকারের মূল্য দিয়ে মুক্ত করেছি সেই কালো রাত।
বঙ্গ বন্ধুর সেই মুক্তির ঘোষনায় রক্ত গরম করে দিয়েছিল,
দখলদারদের প্রতিরোধ করে বাঙালীর তার বিনিময় দিল।
আজ নিশ্চিতে বসে মা শিশুকে দুধ খাওয়ায়,তুলে দেয় মুখে ভাত,,
ভুলতে পারে না মা আজও ঘাতকের সেই কালো রাত।
