কবি-নন্দ দুলাল রায়
কফিশপে নিঃসঙ্গ বসে একদিন-
ভাবছিলাম একা নিঃসীম অন্তহীন।
ছন্নছাড়া এ জীবন আমার,
আমি যে বড্ড-একা-সঙিহীন।
কে হবে বন্ধুর কন্টক পথে সঙিনী!
কে হবে পরম যত্নে আমার বন্ধু?
হঠাৎ পিছনে খুনসুটি ভেসে আসে
কর্ণ কুঠিরে তার প্রতিধ্বণি শুনি,
কে গো তুমি এলে আগন্তুক?
ভাবতেই সে সন্মুখে দাঁড়ায়ে
বুলল-দাদা, আপনার কলমটি দিবেন?
একটা ফোন নম্বর লিখব।
দুরুদুরু মন হৃদপিণ্ড নড়েচড়ে বসে
নিঃসীম বিদ্যুৎ খেলে যায় শূন্য এ বুকে,
বুক পকেটে রাখা ভি পাইলট কলমটা
নিঃশব্দে দিলেম আলতো তুলে-
তার কোমল পদ্মযুগল হাতে।
আমমনে দু’জনার চার চক্ষুর
একপলক হল সেদিন চোখাচুখি,
হৃদয় পিঞ্জিরার ময়না-
কুহুকুহু ডাকে পরান প্রিয়া পাখি।
সেইদিন হতে নিভৃতে প্রতিটা মুহুর্ত
আমি যেন আকাশ কুসুম কল্পনায় মাতি,
রঙগুলির আঁচড়ে ইচ্ছেমত
সেই মেয়েরটির কাজল মুগ্ধ নয়নের
নিটল দীপ্ত চাহনির ছবি আঁকি।
আমার বিরাগী মন পড়ে থাকে
কফিশপের আঙিনায় সারাক্ষণ।
মাঝে মাঝে আমমনে সেথা
একাকী কফিশপের চত্তর ঘুরে আসি।
আর তো হয় না নয়নে নয়ন মিলন
ভাবছি-সে আসবে আর কবে
হবে কখন নয়নে নয়ন মধুর মিলন!
কফিশপে বসে সে নেশায় আজও
তার প্রতীক্ষায় প্রহর গোনি।
বড্ড আফসোস সে আসবে তো!
আমার এ ছন্নছাড়া জীবনে,
কে তা জানে?
ভালোবাসবে কি এই রিক্ত আমায়!
এ মনে প্রশ্ন জাগে বারবার
আর কি হবে তার সঙে-
সেদিনের মত কফিশপে দেখা?
ভাবছিলাম একা নিঃসীম অন্তহীন।
ছন্নছাড়া এ জীবন আমার,
আমি যে বড্ড-একা-সঙিহীন।
কে হবে বন্ধুর কন্টক পথে সঙিনী!
কে হবে পরম যত্নে আমার বন্ধু?
হঠাৎ পিছনে খুনসুটি ভেসে আসে
কর্ণ কুঠিরে তার প্রতিধ্বণি শুনি,
কে গো তুমি এলে আগন্তুক?
ভাবতেই সে সন্মুখে দাঁড়ায়ে
বুলল-দাদা, আপনার কলমটি দিবেন?
একটা ফোন নম্বর লিখব।
দুরুদুরু মন হৃদপিণ্ড নড়েচড়ে বসে
নিঃসীম বিদ্যুৎ খেলে যায় শূন্য এ বুকে,
বুক পকেটে রাখা ভি পাইলট কলমটা
নিঃশব্দে দিলেম আলতো তুলে-
তার কোমল পদ্মযুগল হাতে।
আমমনে দু’জনার চার চক্ষুর
একপলক হল সেদিন চোখাচুখি,
হৃদয় পিঞ্জিরার ময়না-
কুহুকুহু ডাকে পরান প্রিয়া পাখি।
সেইদিন হতে নিভৃতে প্রতিটা মুহুর্ত
আমি যেন আকাশ কুসুম কল্পনায় মাতি,
রঙগুলির আঁচড়ে ইচ্ছেমত
সেই মেয়েরটির কাজল মুগ্ধ নয়নের
নিটল দীপ্ত চাহনির ছবি আঁকি।
আমার বিরাগী মন পড়ে থাকে
কফিশপের আঙিনায় সারাক্ষণ।
মাঝে মাঝে আমমনে সেথা
একাকী কফিশপের চত্তর ঘুরে আসি।
আর তো হয় না নয়নে নয়ন মিলন
ভাবছি-সে আসবে আর কবে
হবে কখন নয়নে নয়ন মধুর মিলন!
কফিশপে বসে সে নেশায় আজও
তার প্রতীক্ষায় প্রহর গোনি।
বড্ড আফসোস সে আসবে তো!
আমার এ ছন্নছাড়া জীবনে,
কে তা জানে?
ভালোবাসবে কি এই রিক্ত আমায়!
এ মনে প্রশ্ন জাগে বারবার
আর কি হবে তার সঙে-
সেদিনের মত কফিশপে দেখা?
কবিতা-(১৫০৯)
“কাব্য ভারতী” কবি-নন্দ দুলাল রায়
রচনাঃ২৬/০৭/১৮
“কাব্য ভারতী” কবি-নন্দ দুলাল রায়
রচনাঃ২৬/০৭/১৮
