ইমাম মেহেদী হাসান
যে বুলেট শত্রুর রাইফেলে ওত পেতে ছিলো
সে ফিরে গেছে তার বাড়ীতে
একটা ইস্পাত দেয়ালের বুকে আঘাত হানার
সাহস হয়নি কোনোদিন ;
যে বুলেট রক্ত খেকো সৈনিকের মুঠিতে ছিলো
সেও চুপসে গেছে ম্যাগাজিনের ভিতরে
রেসকোর্সের টগবগে উত্তপ্ত বুকে আছড়ে পড়ার
দুঃসাহস হয়নি তার;
অথচ-
যে বুলেট স্বাধীনতা অর্জনের হাতিয়ার ছিলো
সে ছুটে এলো স্বাধীনতার কোমল বুকে
একটা জীবন্ত আদর্শের সমাধি খুড়তে
এক হীন আয়োজনে।
সে ফিরে গেছে তার বাড়ীতে
একটা ইস্পাত দেয়ালের বুকে আঘাত হানার
সাহস হয়নি কোনোদিন ;
যে বুলেট রক্ত খেকো সৈনিকের মুঠিতে ছিলো
সেও চুপসে গেছে ম্যাগাজিনের ভিতরে
রেসকোর্সের টগবগে উত্তপ্ত বুকে আছড়ে পড়ার
দুঃসাহস হয়নি তার;
অথচ-
যে বুলেট স্বাধীনতা অর্জনের হাতিয়ার ছিলো
সে ছুটে এলো স্বাধীনতার কোমল বুকে
একটা জীবন্ত আদর্শের সমাধি খুড়তে
এক হীন আয়োজনে।
ধিক! বাঙালি, ধিক!
এক বুক ঘৃণা তোমাদের অনাগত ভবিষ্যৎ এর জন্যেও..
যে বুকে ৫২ ছিলো
যে বুকে ছয় দফা ছিলো
যে বুকে উনসত্তরের ১১ দফা ছিলো
যে বুকে তোমাদের মুক্তির সনদ ছিলো
সেই বুকে কিভাবে বিঁধে দিলে
একে একে ১৮ টি বিষাক্ত বুলেট?
এক বুক ঘৃণা তোমাদের অনাগত ভবিষ্যৎ এর জন্যেও..
যে বুকে ৫২ ছিলো
যে বুকে ছয় দফা ছিলো
যে বুকে উনসত্তরের ১১ দফা ছিলো
যে বুকে তোমাদের মুক্তির সনদ ছিলো
সেই বুকে কিভাবে বিঁধে দিলে
একে একে ১৮ টি বিষাক্ত বুলেট?
তুমি কি দেখোনি –
গুলি গুলো আটকে গেছে স্নেহের শরীরে
ইস্পাত বুকের আড়ালে;
তুমি কি দেখোনি –
২৩ বছরের কারাবরণের ক্ষতগুলো বুকের গভীরেই
শুকিয়েছে তোমাদের ভালবেসে;
তুমি কি এটাও দেখোনি-
লাল সবুজের পতাকায় কি যত্নে ছিলো মোড়ানো
অনাগত দিনের স্বপ্ন।
ধিক! বেঈমান, ধিক!
এক পৃথিবী ঘৃণা তোমার জন্য।
গুলি গুলো আটকে গেছে স্নেহের শরীরে
ইস্পাত বুকের আড়ালে;
তুমি কি দেখোনি –
২৩ বছরের কারাবরণের ক্ষতগুলো বুকের গভীরেই
শুকিয়েছে তোমাদের ভালবেসে;
তুমি কি এটাও দেখোনি-
লাল সবুজের পতাকায় কি যত্নে ছিলো মোড়ানো
অনাগত দিনের স্বপ্ন।
ধিক! বেঈমান, ধিক!
এক পৃথিবী ঘৃণা তোমার জন্য।
