দুষ্টু দিদির মিষ্টি হাসি
দৃষ্টি নজর কাড়া,
দিদির মুখের হাসি টুকু
বিশ্বে ফেলছে সাড়া।
দিদির হাসিতে ফুল ফোটে
কদম কেয়ার বনে,
নদীতে যেন কুলকুল শব্দ
দিদির ঠোটের কোণে।
এই দিদিটি হাসতে জানে
বাসতে জানে ভালো,
আমার সাথে মিষ্টি কথার
হাসিতে ফোটায় আলো।
দিদি আমার ভালোবাসার
রঙিন হাসির রাণী,
বিশ্ব মাঝে বিজেতা দিদি
নির্মল হাসির খনী।
