আব্দুল লতিফ
আকাশের কেন আজ মুখ ভার,
থমথমে মেঘ জমে চারধার।
গাছে দেখি কোন পাতা নড়ে না,
গুমোট গরমে প্রাণ বাঁচেনা।
এই বুঝি বারিধারা নামবে,
হয়তো গরম কিছু কমবে।
ঝির ঝিরে বৃষ্টি ওই নামলো,
প্রাণেতে পুলক মোর জাগলো।
গুরুগুরু ওই মেঘ গরজায়,
বিজলীর তরবারি চমকায়।
ছেলেগুলো বৃষ্টিতে ভিজছে,
না জানি কী মজা তারা পাচ্ছে।
তারা সব মাতে হৈ-হল্লারে,
মনে সুর বাজে,মেঘ-মল্লারে।
গাছ গুলো বৃষ্টিতে করে চান,
খুশীতে আমিও করি আনচান।
বৃষ্টিতে ভিজে লাগে শিহরন,
সুশীতল হোলো মোর তনুমন।
মন-ময়ুরী মোর মেলে ডানা,
আমি হই আহ্লাদে আটখানা।
লতাপাতা জল পেয়ে হাসছে,
জল থই থই,সব ভাসছে।
রিমঝিম,ঝিমঝিম ধারাপাত,
আজ বুঝি চলবেই সারারাত।
খরা কেটে এলো আজ বৃষ্টি,
লাগে তাই সুমধুর মিষ্টি।
থমথমে মেঘ জমে চারধার।
গাছে দেখি কোন পাতা নড়ে না,
গুমোট গরমে প্রাণ বাঁচেনা।
এই বুঝি বারিধারা নামবে,
হয়তো গরম কিছু কমবে।
ঝির ঝিরে বৃষ্টি ওই নামলো,
প্রাণেতে পুলক মোর জাগলো।
গুরুগুরু ওই মেঘ গরজায়,
বিজলীর তরবারি চমকায়।
ছেলেগুলো বৃষ্টিতে ভিজছে,
না জানি কী মজা তারা পাচ্ছে।
তারা সব মাতে হৈ-হল্লারে,
মনে সুর বাজে,মেঘ-মল্লারে।
গাছ গুলো বৃষ্টিতে করে চান,
খুশীতে আমিও করি আনচান।
বৃষ্টিতে ভিজে লাগে শিহরন,
সুশীতল হোলো মোর তনুমন।
মন-ময়ুরী মোর মেলে ডানা,
আমি হই আহ্লাদে আটখানা।
লতাপাতা জল পেয়ে হাসছে,
জল থই থই,সব ভাসছে।
রিমঝিম,ঝিমঝিম ধারাপাত,
আজ বুঝি চলবেই সারারাত।
খরা কেটে এলো আজ বৃষ্টি,
লাগে তাই সুমধুর মিষ্টি।
শ্রীরামপুর*মুরারই*বীরভূম(পঃবঃ)

